
কনস্যুলেটের একটা অংশে আগুন লাগানোরও চেষ্টা করা হয়েছে। শক্তপোক্ত লাঠি দিয়ে ভাঙা হয়েছে জানলার কাচ।
একইভাবে বাংলাদেশে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসেও হামলার আশঙ্কা করছে গোয়েন্দারা। এক গোয়েন্দা সূত্রে এমনটাই জানা গেছে।
ইরানে যৌথ হামলা আমেরিকা এবং ইজরায়েলের। নিহত ইরানের সর্বোচ্চ শাসক আয়াতোল্লা খামেনেই। পাল্টা জবাব ইরানেরও। অশান্তি আঁচ পাকিস্তানের করাচিতেও। জানা গিয়েছে, পাকিস্তানের করাচির আমেরিকান কনস্যুলেটে জোর করে ঢুকে পড়ে একদল লোক। তাণ্ডব চালায় তারা। কনস্যুলেটের বাইরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তির ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পাথর ছুড়ছিল বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। এক জায়গায় জড়ো হয়ে গিয়েছিল বিক্ষোভকারীরা। তাদের সরাতেই এই ব্যবস্থা নেয় পুলিশ।
আরেকটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, একদল লোক গেট দিয়ে ঢুকে পড়েছে কনস্যুলেটের ভিতরে। জানলার কাচ ভাঙার চেষ্টা করতেও দেখা গিয়েছে তাদের। মূল বিল্ডিংয়ে ঢোকার জন্য চেষ্টা করতে দেখা গিয়েছে একদল বিক্ষোভকারীকে। তাদের মধ্যে অনেকেরই মুখ ঢাকা রয়েছে কাপড়ে। কারও হাতে রয়েছে খামেনেইয়ের ছবি। কনস্যুলেটের একটা অংশে আগুন লাগানোরও চেষ্টা করা হয়েছে। শক্তপোক্ত লাঠি দিয়ে ভাঙা হয়েছে জানলার কাচ।
ইরানে নিহত আয়াতোল্লা খামেনেই। আমেরিকা এবং ইজরায়েলের যৌথ হামলার মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ শাসকের। এই ঘটনার প্রতিবাদে করাচির আমেরিকান কনস্যুলেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন অনেকেই। ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন। করাচির সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহতদের। সেখানেই রয়েছে মৃতদের দেহ। Edhi Foundation রেসকিউ সার্ভিসের মুখপাত্র মহম্মদ আমিন নামের এক ব্যক্তি সংবাদ সংস্থার এএফপি- কে এইসব তথ্য জানিয়েছেন। আহত এবং নিহতদের অনেকের শরীরের বুলেটের আঘাতের চিহ্ন রয়েছে বলেও দাবি করেছেন তিনি।
উত্তপ্ত পশ্চিম এশিয়া। দুবাইয়ে আটকে পড়েছে পুনের স্কুলের ৮৪ জন পড়ুয়া-শিক্ষক। আটকে পড়া পড়ুয়া-শিক্ষকদের দ্রুত ফেরাতে উদ্যোগী বিদেশমন্ত্রক। শিক্ষামূলক ভ্রমণের জন্য ওই পড়ুয়ারা গিয়েছিল দুবাই। কেউ ঘাবড়াবেন না, সবাইকে ফিরিয়ে আনা হবে, আটকে পড়া পড়ুয়া-শিক্ষকদের আশ্বাস স্কুলের।
দুবাইয়ে আটকে পড়েছেন ব্যাডমিন্টন তারকা PV সিন্ধু। ‘পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে ক্রমশ ভয় বাড়ছে। বিমানবন্দরের যেখানে আমাদের রাখা হয়েছে, তার বাইরেই বিস্ফোরণ হয়েছে। দৌড়ে বেরিয়ে প্রাণে বেঁচেছেন আমার কোচ।আরও নিরাপদ জায়গায় আমাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে’, এক্স হ্যান্ডলে পোস্ট ব্যাডমিন্টন তারকা সিন্ধুর। এখন তাঁরা ঠিক আছেন, সাহায্যের জন্য দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ ও বিদেশমন্ত্রককে ধন্যবাদ, পোস্ট সিন্ধুর।







